1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

ঈদকে সামনে রেখে কুমিল্লার পদুয়ার বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে কুমিল্লার পদুয়ার বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট ও জনভোগান্তি কমাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান এবং বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা মহাসড়ক ও ফুটপাত দখল করে থাকায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হতো এবং পথচারীদের চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটত।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় জানান, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ হিসেবে পরিচিত। বিশেষ করে ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ বাড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মহাসড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যাতে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হয়। অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর