1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু - কুমিল্লার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত গ্যাসের চুলা নিয়ে বিরোধ, কুমিল্লায় ভাইয়ের হাতে ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল উদ্ধার! ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ফাঁকা বাসা নিরাপদ রাখতে যা করণীয় কুমিল্লা ল’ কলেজের একাংশ শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ অটোরিকশার নগরী কুমিল্লা: চাঁদাবাজি ও যানজটে নাজেহাল নগরবাসী কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, একজনের দণ্ড পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা! ঈদযাত্রায় মহাসড়কের কুমিল্লায় যানজটের আশঙ্কা ২৬ স্থানে

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা টিপু। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের বিষয়টি শনিবার বিকেলে নিজেই নিশ্চিত করেছেন ইউসুফ মোল্লা টিপু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমার উপর অর্পিত কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। উল্লেখ্য, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার মানবিক সংগঠন বিবেক-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর