
নিজস্ব সংবাদদাতা।।
ঢাকায় (সোমবার, মার্চ ৯, ২০২৬) কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি ড. জিয়াওকুন শি (Dr. Jiaoqun Shi)।সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।শুরুতে মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান।
প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান।সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিজাতকরণ, রপ্তানী, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরনে এফএও এর যে কোন সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।ড. শি তাঁর সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তাঁর সংস্থা কাজ করছে বলে জানান।এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।