1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট - কুমিল্লার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন মহিলা এমপি হতে পারেন বিএনপি থেকে ৪ বার মীরপুরের কমিশনার মেহেরুন্নেসা হক শাহেবনগরে জামায়াতে’র ইফতার মাহফিল অধ্যাপক মামুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর ও ২টি গোডাউন ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা। কৃষি মন্ত্রীর সাথে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক! 

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

চান্দিনা প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন ও পবিত্র ঈদুল ফিতরের বোনাসের দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। উপজেলার বেলাশহর এলাকায় অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড’ নামক কারখানার কয়েকশ শ্রমিক সকাল আটটার দিকে হাড়িখোলা মাজার এলাকায় অবস্থান নিয়ে এই আন্দোলন শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে কুটম্বপুর থেকে নুড়িতলা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রী, চালক এবং জরুরি কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে এবং অনেকের পাওনা ৩০ থেকে ৪০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। সামনে ঈদ ঘনিয়ে এলেও মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। ভুক্তভোগী যাত্রী ও চালকদের দাবি, প্রতিবছর ঈদের আগে এই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করেন, যা জনজীবনে চরম দুর্ভোগ বয়ে আনে। আজ সকালেও প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় রোগী ও আদালতগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। ঘটনার খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম এবং স্থানীয় হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামী বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারি মাসের বেতন এবং ১৬ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কর্তৃপক্ষের এই আশ্বাসের পর সকাল ৯টা ৫০ মিনিটে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। যদিও প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে, তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে যানবাহনের গতি বর্তমানে ধীর রয়েছে। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম অবশ্য দাবি করেছেন, একটি বিশেষ মহলের ইন্ধনে শ্রমিকদের ব্যবহার করে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর