1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষি মন্ত্রীর সাথে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক!  জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন আজ ০৯ই মার্চ সোমবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৩ শিক্ষার্থী ৫ হাজার পিস ইয়াবাসহ আটক! মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী সংগ্রামী জীবনের স্বীকৃতি: আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত শমলা বেগম একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার

জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
Oplus_131072

জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা। তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিজয়ের বিরুদ্ধে এ আবেদন করেন।
সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে জয়লাভ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ২০টিরও বেশি নির্বাচনি আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন-সংক্রান্ত সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ‘নির্বাচনি’ আবেদনপত্রের শুনানি করা হচ্ছে। এই বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলো এবং সংশ্লিষ্ট রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর