1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষি মন্ত্রীর সাথে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক!  জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন আজ ০৯ই মার্চ সোমবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৩ শিক্ষার্থী ৫ হাজার পিস ইয়াবাসহ আটক! মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী সংগ্রামী জীবনের স্বীকৃতি: আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত শমলা বেগম একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার

একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার

মোঃ মোশারফ হোসেন,ব্রাহ্মণপাড়ার প্রতিনিধি।।
ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির মামলার আসামি আটক, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলোচিত ব্যক্তি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে আক্তার হোসেনের বিরুদ্ধে লুটপাট, জমি দখল, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর একাংশ মনে করছেন, গ্রেফতারের মাধ্যমে অভিযোগগুলো তদন্তের সুযোগ তৈরি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর