দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় ৮ মার্চ (রবিবার) থেকে নতুন রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আগামীকাল সোমবারও (৯ মার্চ) এই পদ্ধতি কার্যকর থাকবে এবং তদারকির জন্য মোবাইল কোর্ট নামানো হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। নতুন এই পদ্ধতিতে যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে: মোটরসাইকেল: দৈনিক সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন। ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার): দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল।জিপ (SUV) ও মাইক্রোবাস: দিনে ২০ থেকে ২৫ লিটার পেট্রল বা অকটেন।পিকআপ ও লোকাল বাস: দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল।দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান: দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ৯ মার্চ আরও দুটি তেলবাহী জাহাজ আসার কথা রয়েছে। মূলত দীর্ঘমেয়াদী সংকট এড়াতেই এই আগাম রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।











