
বরুড়া প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের আদমসার বাজার-নিমসার রোডে (মাতৃছায়া স্কুলের উত্তর পাশে) একটি মারুতি গাড়ির ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গাড়ি নম্বর: ঢাকা মেট্রো-চ ১৩-৯৭১৩; স্থান: ৭নং ওয়ার্ড, আদমসার বাজার এলাকা। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আপনারা কেউ গাড়িটি বা চালককে চিনে থাকলে দ্রুত আদমসার বাজারে যোগাযোগ করার অনুরোধ রইল।আপনার একটি শেয়ারে হয়তো পরিবারটি তাদের স্বজনকে ফিরে পেতে পারে। দয়া করে পোস্টটি শেয়ার করুন।