1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম আঙ্গুর চাষে সফল চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমীন কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ফেসবুক পেজ থেকে মাসিক আয়ের হিসাব জানালেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত গোমতী নদীর তীরে বিনোদনমূলক ইফতার পার্টি, পরিবেশ দূষণ নিয়ে প্রশ্ন(?) চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
Oplus_131072

গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার স্টেশন ক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না—‘হাইকোর্ট না রাজপথ’। এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।”তিনি আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। “জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না,”—এমন আহ্বান জানান তিনি।ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারত-এর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর