1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - কুমিল্লার খবর
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুইদিনে ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন নোবিপ্রবি ছাত্রশিবিরের কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর পিতার ইন্তেকালে কৃষিমন্ত্রীর শোক! নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে ৯ জন গ্রেফতার ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে — মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রী কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট

কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চান্দিনা প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম রাসেল মিয়া (২৯)। তিনি বরগুনা জেলা সদরের সাহেরো হাওলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে সেখান থেকে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী জব্দ তালিকা প্রস্তুত করেন এবং আটক আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়িটি থানায় নিয়ে আসেন।এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মাধাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আসামি রাসেল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর