1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা

নিজস্ব সংবাদদাতা।।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া মুড়ি উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে মেসার্স মমতা মুড়ির মিল, পদুয়ার বাজার বিশ্বরোড, সদর দক্ষিণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন না করেই মুড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল। এছাড়া সার্বিক সহযোগিতা করেন পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শামস তাবরেজ।জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর