1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Играть В Азино777 Güvənli mərc təcrübəsi üçün bələdçi Most bet platformasında

কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট

আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও শ্রমিক লীগের সভাপতি জাবেদ হোসেন মেম্বারের বিরুদ্ধে ব্যাপকভাবে মাটি লুটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তিনি ফসলি জমি ও গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন।অভিযোগ অনুযায়ী, তার মালিকানায় একাধিক ডাম্প ট্রাক ও ভেকু (এক্সকাভেটর) রয়েছে, যা ব্যবহার করে নিয়মিত মাটি কাটা হচ্ছে। বিশেষ করে শাকুরা স্টিল মিল সংলগ্ন এলাকায় কয়েক একর ফসলি জমির উপরিভাগ কেটে নেওয়ায় জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়া মিরপুর ও কঠালিয়া এলাকায় গোমতী নদীর চর থেকেও ব্যাপক হারে মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব মাটি বিভিন্ন স্থানে, বিশেষ করে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয়দের মতে, এতে কৃষিজমির ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো ভেঙে পড়ছে, বাড়ছে জনদুর্ভোগ। এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে এসব অভিযোগের বিষয়ে জাবেদ হোসেন মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর