1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
লাকসামে পিএফজির মতবিনিময় সভা: নির্বাচনোত্তর সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে অসহায় ও কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উদ্বেগে মশক নিধন বিশেষ অভিযান প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক!

লাকসামে পিএফজির মতবিনিময় সভা: নির্বাচনোত্তর সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

লাকসামে পিএফজির মতবিনিময় সভা: নির্বাচনোত্তর সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ সভায় পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় এবং পিস এম্বাসেডর মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মোরশেদুল আলম, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর আবুল হোসেন মিলন ও নাজনীন আক্তার নিপা, সাবেক এম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নূরে আলম মানিক, পিএফজি আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগম, পিএফজি সদস্য আওরঙ্গজেব খান রুবেল, মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর কো-অর্ডিনেটর নুরুন্নবী মহসিনসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পিএফজি লাকসাম ইউনিটের সদস্য, ওয়েভ সদস্য এবং ওয়াইপিএজি সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভা শেষে পিএফজি লাকসাম ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর