1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা - কুমিল্লার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা। 

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা।।

বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম (বার) এবং নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির এর সম্মানে আজ বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণ করেন। তাঁরা জনাব বাহারুল আলম এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির-কে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বক্তাগণ বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।বাহারুল আলম বিপিএম তাঁর কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।নবনিযুক্ত আইজিপি জনাব আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো।অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর