1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত - কুমিল্লার খবর
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত আজ ২৫শে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির! বরুড়ায় ‘সম্মিলিত একতা সংগঠন’র উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক লাকসামে পিএফজির মতবিনিময় সভা: নির্বাচনোত্তর সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান কুমিল্লা দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বিএনপি নেতার গাড়ি প্রবেশে অসুবিধা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদায় পালিত হয়।দিনটি উপলক্ষ্যে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন; মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ। শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর