1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ বাণী কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লা দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লা দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর