1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সরকারি দামের তোয়াক্কা নেই: বৌয়ারা বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তি ৫০০ টাকা - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ বাণী কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরকারি দামের তোয়াক্কা নেই: বৌয়ারা বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তি ৫০০ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি দামের তোয়াক্কা নেই: বৌয়ারা বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তি ৫০০ টাকা

​নিজস্ব প্রতিবেদক।।
​ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে কুমিল্লার বাজারে চরম নৈরাজ্য দেখা দিয়েছে। বিশেষ করে আদর্শ সদর উপজেলার বৌয়ারা বাজারে বিইআরসি নির্ধারিত মূল্যের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা নির্ধারিত থাকলেও এই বাজারে সাধারণ মানুষকে তা কিনতে হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকায়। অর্থাৎ, সিলিন্ডার প্রতি ৫০০ থেকে ৫৬০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন ব্যবসায়ীরা। বৌয়ারা বাজারের খুচরা বিক্রেতারা দাবি করছেন, কোম্পানি ও ডিলার পর্যায় থেকে সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, “বেশি দামে কেনা পড়ায় আমরা বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছি। ডিলাররা সরকার নির্ধারিত দামে আমাদের দিচ্ছে না।”বৌয়ারা বাজারে আসা ভুক্তভোগী সাধারণ ক্রেতারা বলছেন, কাগজে-কলমে দাম কমলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার দাম কমায় শুধু টিভিতে আর পত্রিকায়, কিন্তু আমাদের বৌয়ারা বাজারে এসে কেউ দেখে না। প্রশাসনের কোনো নজরদারি না থাকায় আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছি। বাজারে পর্যাপ্ত তদারকির অভাবে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। বৌয়ারা বাজারসহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর