
স্টাফ রিপোর্টার।।
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এ। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভা সূত্রে জানা যায়, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং কৃষকদের জন্য সহজ সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকেরা সরাসরি সরকারি সহায়তা ও বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মাননীয় মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের স্বার্থ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।