1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চেতনায় ৭১ নিউজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উদ্বেগে মশক নিধন বিশেষ অভিযান প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

চেতনায় ৭১ নিউজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

চেতনায় ৭১ নিউজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা নগরীর অস্বচ্ছল ৩০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে চেতনায় ৭১ নিউজ। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।রবিবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে (প্যাকেট প্রতি) ছোলা বুট, সোয়াবিন তেল, চিনি, লাচ্চা সেমাই, বারমিশালি পিকক ভার্মাসিলি সেমাই, মুড়ি, পেঁয়াজ, আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস।এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা, কবি ও লেখক নাছরিন আক্তার, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, চেতনায় ৭১ নিউজের সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মাইনুল হক, ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান, আজকের কুমিল্লার প্রতিনিধি সোয়াইবুল ইসলাম প্রমুখ।বক্তার এই মানবিক কার্যক্রম এবং সমাজে যারা বিত্তবান রয়েছেন প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী স্ব স্ব পাড়া-মহল্লায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর