1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা - কুমিল্লার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা। 

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।

​আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় এক বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়েছে।২৪শে ফেব্রুয়ারী,রোজ-​মঙ্গলবার দুপুরে বিবির বাজার এলাকায় অবস্থিত ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামক সেমাই কারখানায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়- অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল, শিশুখাদ্যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প-রং ব্যবহার করা হচ্ছিল,কারখানায় উৎপাদিত সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি এসপারটাম মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।ভোক্তা অধিদপ্তর জানায়,কোনো বৈধ হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটের গায়ে ‘হালাল’ লোগো ব্যবহার করে সাধারণ ক্রেতাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি।উক্ত প্রতিষ্ঠানকে ​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এসব অপরাধের দায়ে ‘কাশফুল ফুড প্রডাক্ট’কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।ভোক্তা অধিদপ্তর আরও জানায়,​”জনস্বার্থ এবং রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই অভিযান পুরো মাসব্যাপী জেলাজুড়ে অব্যাহত থাকবে।”​উক্ত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন মো: জুয়েল মিয়া, নিরাপদ খাদ্য অফিসার।মো: কাজী মাসুদ আলম, প্রতিনিধি, ক্যাব কুমিল্লা।​সহযোগিতায় ছিলেন র‌্যাব (RAB) সিপিসি কুমিল্লা-এর একটি চৌকস দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর