1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা কুসিক নির্বাচন: মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কাউসার জামান বাপ্পীর কৃষক কার্ড’ চালু বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী। ‘ফ্যামিলি কার্ড’ যারা পাবেন, যারা পাবেন না! কৃষক, ক্রেতা ও বিক্রেতার সমন্বয়ে শক্তিশালী হবে কৃষি খাত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী চেতনায় ৭১ নিউজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয় আরো দুই যাত্রী।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মালিখিল বাসস্ট্যান্ডের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে মাইক্রোবাস চালক শাহীন (৪০)ও একই জেলার একই উপজেলার উত্তর চালনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইক্রোবাসের যাত্রী ইব্রাহিম (১৪)।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দি উপজেলা মালিখিল বাসস্ট্যান্ডের নিকট থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি ধুমরে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক সহ কয়েকজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়।স্থানীয় লোকজন দূর্ঘটনায় কবলিতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহীন (৪০)ও যাত্রী ইব্রাহিম(১৪), মৃত ঘোষনা করেন। আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মোঃ ইকবাল বাহার বলেন, পুলিশ খবর পেয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। আজ দুপুরে নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর