1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ'র ব্রিফিং অনুষ্ঠিত.. - কুমিল্লার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ’র ব্রিফিং অনুষ্ঠিত..

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ’র ব্রিফিং অনুষ্ঠিত..

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়। ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাইসহ সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং সমাপনী করেন।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারগণ, সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে আগত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর