1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা

স্টাফ রিপোর্টার।।
রাত পোহালেই দেশে নির্বাচন সবাই নিজের দল নিয়ে এক সাথে কাজ করছে ঠিক সেই সময়ে এনসিপি কে বিদায় জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।যা বিএনপির জন্য এক বিরাট সু্যোগ।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তের প্রতিবাদে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আজাদ রহমান, যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন এবং সদস্য আব্বাস উদ্দিন খান।যোগদানের বিষয়ে মো. আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার কারণে আমরা বিএনপিতে যোগদান করেছি।
এদিকে এ বিষয়ে এনসিপি ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না গণমাধ্যমকে জানান, বিএনপিতে যোগদানকারী তিনজন এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের পদ স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে। নতুন কমিটিগুলোতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর