1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস- মনিরুল হক চৌধুরী। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস- মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস- মনিরুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, হাজী ইয়াছিন এই কুমিল্লার একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। দীর্ঘদিন ধরে তিনি এই জনপদে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষের স্বার্থে নিজের সব রাগ-অভিমান বিসর্জন দিয়ে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমার সাথে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছেন। ইয়াছিনের এই সিদ্ধান্ত ও ত্যাগ শুধু কুমিল্লাতেই নয়, সারাদেশের বিএনপির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি কখনো কুমিল্লা জেলা বিএনপির কোনো পদ চাইনি, এখনও কোনো পদে নেই। যেদিকেই যাই, সেদিকেই ইয়াছিনের নাম শুনি। তারপরও আল্লাহ আমাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কবুল করেছেন। আমি কথা দিচ্ছি, ইয়াছিন জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক কিছু অর্জন করবে ইনশাআল্লাহ।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই ধানের শীষের স্বার্থেই করেছেন। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। আমি মনিরুল হক চৌধুরীকে বলেছি ভাই, আমি যখন প্রতিযোগিতা করি তখন ষোল আনা প্রতিযোগিতা করি। আর যখন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, তখন অতীতের সব চিন্তা বাদ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চটা দিতে প্রস্তুত।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবে সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিমসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর