1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর ভাড়া বাসায় মিলল বিদেশি পিস্তল - কুমিল্লার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা। 

কুমিল্লায় চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর ভাড়া বাসায় মিলল বিদেশি পিস্তল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর ভাড়া বাসায় মিলল বিদেশি পিস্তল

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা শহরের টমসমব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের পর তার দেওয়া তথ্যে একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও আরো ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এডভোকেট মাহমুদুল হক মাসুমকে।কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো: আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এডভোকেট মাহমুদুল হক মাসুম।এডভোকেট মাসুমের স্থায়ী বাড়ি ধর্মপুর হলেও তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া থাকেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার (ভোরে) কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একইসঙ্গে তার মোবাইল ফোন পরীক্ষা করেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এতে অস্ত্রের সন্ধান মেলে বলে জানায় পুলিশ।আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এই বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম জানান, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি, এবং তার দেয়া তথ্যমতে এডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান করে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর