1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান, ইসরায়েলের নির্বাচনে নিরাপত্তাই প্রধান ইস্যু! কুমিল্লা তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত কিশোর!

কুমিল্লায় বিজিবি’র পৃথক অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ০১জন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বিজিবি’র পৃথক অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ০১জন

​স্টাফ রিপোর্টার।।
​কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৬ হাজার ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
অভিযানে ইয়াবা ছাড়াও একটি স্কুটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে।বিজিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উদ্ধারকৃত মোট ১৬,৯৯১ পিস ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫৩,১২,৩০০ (তিপ্পান্ন লক্ষ বারো হাজার তিনশত) টাকা। আটককৃত আসামি, মাদকদ্রব্য এবং জব্দকৃত যানবাহন ও মোবাইলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে তাদের এ ধরনের পেশাদার ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর