1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

নেউরা উত্তরপাড়ায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধ: ওসির হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর আবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নেউরা উত্তরপাড়ায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধ: ওসির হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর আবেদন

বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নেউরা উত্তরপাড়ায় শতবর্ষ ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, নেউরা উত্তরপাড়া সাবেক কাউন্সিলের বাড়ি থেকে নেউরা খাল পর্যন্ত বিস্তৃত উক্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ নিয়মিত চলাচলের জন্য ব্যবহার করে আসছে। ওই রাস্তায় গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পাকা ড্রেনের লাইন বিদ্যমান রয়েছে, যা রাস্টাটির সরকারি ও জনসাধারণের ব্যবহারের প্রমাণ বহন করে।
তবে অভিযোগ করা হয়, ব্যক্তি মালিকানা দাবি করে আমিনুল ইসলাম (পিতা: মৃত সুরুজ মিয়া) ও তাঁর ছেলে এরশাদ হোসেন (পিতা: আমিনুল ইসলাম)সহ আরও ১৫–২০ জন লোক রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে রাস্তাটির পেছনে অবস্থিত প্রায় অর্ধশতাধিক পরিবারের সদস্যরা চলাচলের সুযোগ থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এমতাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উক্ত রাস্তা দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে এলাকার জনগণের পক্ষে মো. মিজানুর রহমান, মনিরুল ইসলাম ও কাজী আবুল বাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনটির অনুলিপি সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবরও প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর