1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা ইপিজেডের সামনে সরকারী জায়গা অবৈধ দোকানগুলো উচ্ছেদের দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা ইপিজেডের সামনে সরকারী জায়গা অবৈধ দোকানগুলো উচ্ছেদের দাবি এলাকাবাসীর

“টমছমব্রীজ-মেডিকেল সড়কটি সংস্কারে বাধা”

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা টমছমব্রীজ-মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের ইপিজেড রোডে সরকারী জায়গা দখল করে দোকান পাট, ভ্যান করে সবজি বিক্রি করছে। যার কারণে টমছমব্রীজ-বাখরাবাদ সড়কটি সংস্কার করতে গিয়ে বাঁধার সম্মখীন হচ্ছেন ঠিকাদার। ইতিমধ্যে দোকান উচ্ছেদের নোটিশ ও সেনাবাহিনী গিয়ে উচ্ছেদের জন্য নির্দেশ দিলে আসলেও দোকান মালিকরা কোন কর্ণপাত করছে না। যার কারণে ইপিজেড ছুটির সময় যানজট লেগেই থাকছে এবং সড়ক সংস্কার করতে পারছে না। অপরদিকে অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানায়, কুমিল্লার গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেডিকেল কলেজ সড়কটি দীর্ঘদিন পর সংস্কার এবং প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ইতিমধ্যে সড়কটি সংস্কারের প্রায় ৫০% কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সড়কের পাশে দোকান পাট নির্মাণ করে কাঁচাবাজার, মুদি দোকান, চটপটি, চা, ডিম এবং হোটেল দেয়া হয়েছে। ঠিকাররা একাধিকবার নোটিশ দিলেও দোকানদাররা কোন কর্ণপাত করছে না। পরবর্তীতে গত সপ্তাহে সেনাবাহিনী দোকান উচ্ছেদের জন্য নির্দেশ দিলেও সপ্তাহ পেরিয়ে গেলেও কোন উচ্ছেদ হচ্ছে না। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় দোকানদাররা জানান- সরকারী জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করার কারণে আমাদের দোকানগুলো অন্ধকার হয়ে গেছে। আমাদের ব্যবসা মন্দাভাব দেখা দিয়েছে। আমরা লাখ লাখ টাকা অগ্রিম ও পুঁজি বিনিয়োগ করে তাদের জন্য ব্যবস্থা করতে পারছি না।
এক দোকানদার জানান- প্রভাবশালীরা সরকারী জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। যার কারণে আমাদের দোকানগুলো অন্ধকার হয়ে গেছে। আমাদের ব্যবসা মন্দাভাব দেখা দিয়েছে।
ঠিকাদারের এক সহযোগি জানান- আমরা একাধিকবার তাদেরকে বলার পরে তারা কোন কর্ণপাত করছে না। যার কারণে সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। দোকানপাট উচ্ছেদ না হলে সড়কটি সোজা না হয়ে বাঁকা হয়ে যাবে এবং সরু হয়ে যাবে। ইতিমধ্যে তাদেরকে নোটিশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর