1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়তে মানুষের দুয়ারে দুয়ারে কাজী দ্বীন মোহাম্মদ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়তে মানুষের দুয়ারে দুয়ারে কাজী দ্বীন মোহাম্মদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়তে মানুষের দুয়ারে দুয়ারে কাজী দ্বীন মোহাম্মদ

অনেক করেছে আর করতে দেবনা, দুর্নীতি মুক্ত কুমিল্লা গড়বো–কাজী দ্বীন মোহাম্মাদ

তৌহিদ হোসেন সরকার।।
অনেক করেছে আর করতে দেবনা,দুর্নীতি মুক্ত কুমিল্লা গড়বো, দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়তে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে এবং বক্তব্যে কুমিল্লা উন্নয়নে ফরমুলা উপস্থাপন করেন কাজী দ্বীন মোহাম্মাদ, তিনি কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী। বৃহস্প্রতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।মানুষের চলমান ভোগান্তি, কর্মসংস্থান সংকট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, “অনেক হয়েছে। জনগণকে আর প্রতারিত হতে দেব না। দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়বো—ইনশাআল্লাহ।”সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর ২৬ নং ওয়ার্ড, পাঁচথুবী ইউনিয়নের শরিফপুর, নিশ্চিতপুরের হানকিজলা, মিরপুর এবং মধ্য জালুয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জনগণের দোরগোড়ায় গিয়ে সমর্থন কামনা করেন এবং তাদের সমস্যার কথা সরাসরি শোনেন।গোমতী নদীর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “গোমতী শুধু নদী নয়—এটি কর্মসংস্থানের এক ঐতিহাসিক উৎস। নদীকে আধুনিকায়ন ও পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে হাজার হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা মানবিক বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত কুমিল্লার পক্ষে।”গণসংযোগে মেধাবী তরুণ-তরুণীদের যুক্ত হওয়ার বিষয়টিও তিনি স্বাগত জানান। তিনি বলেন, “দেশের যুবসমাজ স্পষ্ট বার্তা দিয়েছে—এ দেশে দুর্নীতির জায়গা নেই। যুবকেরাই পরিবর্তনের শক্তি।”উঠান বৈঠক ও কর্মসূচিগুলোতে মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও পাঁচথুবী ইউনিয়নের আমীর কাজী মাওলানা আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অধ্যাপক মামুন বলেন, “আন্তর্জাতিক কিছু শক্তি দুর্নীতিবাজ ও অদক্ষ নেতৃত্বকে ক্ষমতায় এনে নিজেদের স্বার্থ হাসিল করে। এতে দেশীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, উদ্যোক্তা নষ্ট হয় এবং সমাজে মাদক বিস্তার ঘটে।”তিনি আরও বলেন, “মাদক ও অনৈতিকতা থেকে দেশকে মুক্ত করতে হলে জনতার ঐক্য প্রয়োজন। জামায়াত সে সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।”এসময় আরও উপস্থিত ছিলেনকুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. কামরুজ্জামান সোহেল,২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর