1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে  শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে  শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী জনসাধারণের মাঝে মোট ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, কুমিল্লা এবং অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সদস্যরা।উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর