1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
অনেক বছর পর প্রকৃত ভোট হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উদ্বেগে মশক নিধন বিশেষ অভিযান প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

অনেক বছর পর প্রকৃত ভোট হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

অনেক বছর পর প্রকৃত ভোট হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই। শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ভোটের আয়োজন করছি, মনে রাখতে হবে— প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি অনুষ্ঠিত হচ্ছে। একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে, তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও সে রকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি— একটি গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। তিনি বলেন, বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে। এজন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে। নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাওয়া যাবে। সেজন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও সঠিক প্রার্থী নির্বাচন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন নীলিমা দোলাএনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন নীলিমা দোলা রিজওয়ানা হাসান বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর