1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

​স্টাফ রিপোর্টার।।
​কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও চাষাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিইআরসি (BERC) কর্তৃক নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানগুলো ১,৪৫০ টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক **‘মেসার্স সরকার এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা এবং চাষাপাড়া এলাকার **‘মেসার্স উজ্জ্বল ট্রেডার্স’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি রোধে এই তদারকি অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর