1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

        “প্রেস বিজ্ঞপ্তি “
জাতীয় শোকের আবহে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার নতুন বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, কুমিল্লা শহরের ২য় মুরাদপুর, বটতলা এলাকায় আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৭ দিনের শোক পালনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা আনন্দের সাজ সরিয়ে রেখেছি। উৎসব নয়, প্রার্থনাই আমাদের দায়িত্ব। এই শোকের সময়ে আমরা কেবল কোরআনের আলোয় আলোকিত হতে চাই।”এই উপলক্ষে শুক্রবার সকাল থেকে কুমিল্লার ডাক কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে অংশ নেবেন পত্রিকার সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, দৈনিক কুমিল্লার ডাক দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের সংবাদ পরিবেশনে নির্ভরযোগ্য একটি নাম। নতুন কার্যালয়ের উদ্বোধন ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা এখন শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হলেও, শোক শেষে নতুন তারিখে তা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।এই সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লার ডাক আবারও প্রমাণ করলো তারা শুধু সংবাদ পরিবেশনের বাহক নয়, বরং জাতির আবেগ, মূল্যবোধ ও দায়িত্ববোধেরও প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর