1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী। - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Basarili Bahis Yapmanin Ipuclari 1x Bet Platformunda সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান

কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা-০৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচন বানচালে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আড়াইওরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মনিরুল হক চৌধুরী বলেন, দেশ যখন গভীর সংকটে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায়, লন্ডনে অনুষ্ঠিত তারেক-ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের পথে নিয়ে যায়। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া যেকোন দেশ সঠিক পথে চলতে পারে না।এসময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, এ উপমহাদেশে এমন আপোষহীন নেত্রী বিরল। তিনি আজ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশের এই সংকটকালে নেত্রীর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আপনারা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন

তিনি আরো বলেন, দূর্গাপুর, আমড়াতলী ও পাঁচথুবী নিয়ে আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আল্লাহ আমাকে এই এলাকার মানুষের সেবা করার জন্য কবুল করেছে। দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে আমার এই স্বপ্নকে বাস্তবায়নের পথ সুগম করে দিয়েছে। আপনারা শুধু একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, আপনাদের এই এলাকাকে কিভাবে সাজাতে হবে বাকিটা আমি দেখব ইনশাআল্লাহ। শাসনগাছা বাসস্ট্যান্ড শহর থেকে বাইরে সরিয়ে একটি যানজটমুক্ত নগরী উপহার দিতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য মাহবুব আলম চপল, হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফাহিম আহমেদ, কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, কুমিল্লা মহানগর ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহানগর যুবদল নেতা সোহানুর রহমান ইয়াসিন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর