1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত - কুমিল্লার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিবেন – ড. চৌধুরী সায়মা ফেরদৌস কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল বুড়িচংয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা-৬ বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা। কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

সংবাদ বিজ্ঞপ্তি……

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার): সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে গতকাল (শনিবার) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। উক্ত হামলায় দায়িত্বরত ৬ (ছয়) জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ (আট) জন শান্তিরক্ষী আহত হন।

শহীদ শান্তিরক্ষীদের নাম:

১। কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)
২। সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩। সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪। সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫। মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬। লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত শান্তিরক্ষীদের নাম:

১। লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২। সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩। কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)
৪। ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫। সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬। সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিঃ (রংপুর)
৭। সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮। সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)

আহত ০৮ (আট) জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ০৭ (সাত) জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর