1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান ও লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।মনোনয়নপত্র সংগ্রহকালে জামায়াত নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে সহকারী রিটার্নিং অফিসার সকল প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর