1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার কালিরবাজারে সেলাই মেশিন ও শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন। ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়!

কুমিল্লার কালিরবাজারে সেলাই মেশিন ও শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার কালিরবাজারে সেলাই মেশিন ও শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ

আগামীতে ঘরে পৌছে দেয়া হবে — কাজী দ্বীন মোহাম্মাদ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি সমাবেশ এবং মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নেন। নির্বাচনী মাঠে নেমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপকরণ বিতরণ করেন,বিকাল ৪টায় আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালিরবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত চারটি পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কাজী দ্বীন মোহাম্মদ।উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অধ্যাপক মজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস অধ্যাপক মাওলানা সহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।এদিন সদর দক্ষিণ উপজেলার ৬ নম্বর পূর্ব জোড়কানন উনিয়নের বিরাহিমপুর তালপট্রি বাজারেও আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক।এতে প্রধান অতিথি ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা আমীর মো. মিজানুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস অধ্যাপক মাওলানা সহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম ও সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।সন্ধ্যা ৭টায় একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আরেকটি উঠান বৈঠক হয়। এতে এলাকাবাসীর বিপুল উপস্থিতি ছিল। নারী–পুরুষ, তরুণ ভোটারসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে ওই এলাকা ছিল উৎসবমুখর।দিনব্যাপী বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“আল্লাহ সুযোগ দিলে আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাই না। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, জেনা–বেবিচার, বেহায়াপনা বন্ধ করতে চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো।”তিনি আরও বলেন,“চুরি, ডাকাতি, ছিনতাই ও রাহাজানি বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ কুমিল্লা গড়তে আমরা জনগণের পাশে থাকব।সমাবেশ থেকে নিতে হবে না আগামীতে ঘরে পৌছে দেয়া হবে ইনশাআল্লাহ “দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মানবিক সহায়তা বিতরণে সাধারণ মানুষের সন্তুষ্টি ও নির্বাচনি সমাবেশে তরুণদের আগ্রহ বিভিন্ন এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর