1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার মহাসপ্তমীর দিনে তাঁরা মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপসহ জেলার চান্দিনা ও বরুড়া উপজেলার অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। শেরপুরের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কেশব রায় চৌধুরীর বাড়ীস্থিত মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সংগঠনটির আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সদস্য নেপাল চন্দ্র দাশ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরোপ্রধান অধ্যাপক দীলিপ মজুমদারসহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজন, পূজা উদ্‌যাপন কমিটির কার্যক্রম ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির আবহে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর