1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ২০২৫ পালন। - কুমিল্লার খবর
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন। ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ২০২৫ পালন।

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ২০২৫ পালন।

স্টাফ রিপোর্টার।।

মূল্য সংযোজন কর সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে’ ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’। এ বছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য হলো: “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।আজ, বুধবার সকাল ১০.৪৫ ঘটিকায় হোটেল এলিট প্যালেস, ঝাউতলা, কুমিল্লাতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার সম্মানিত কমিশনার জনাব মোঃ আব্দুল মান্নান সরদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ আবদুস সোবহান, কর কমিশনার, কর অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর-অঞ্চল, নোয়াখালীর সম্মানিত কর কমিশনার জনাব শাহ্ মুহাম্মদ ইন্ডেদা হাসান এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কুমিল্লা এর সিনিয়র সহ সভাপতি জনাব জামাল আহমেদ। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার জনাব ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার জনাব নিতীশ বিশ্বাস। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এ কমিশনারেটের সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ, সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের সম্মানিত অংশীজন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, সঠিক পদ্ধতিতে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট প্রদান বিষয়ে জনমনে সচেতনতা সৃষ্টি করা এবং ভোক্তা সাধারণকে কেনাকাটার সময় ভ্যাট চালান বুঝে নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা। বক্তাগণ জানান, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ভ্যাট দিবস ২০২৫ ও মহান বিজয়ের মাসে এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। যারা অনুষ্ঠানে আয়োজনে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর