1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সন্তান হারানোর এই বেদনা কি সহ্য করা যায়? হোমনায় এসিল্যান্ডের গাড়িচাপায় নিষ্পাপ ফাইজার মর্মান্তিক মৃত্যু! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

সন্তান হারানোর এই বেদনা কি সহ্য করা যায়? হোমনায় এসিল্যান্ডের গাড়িচাপায় নিষ্পাপ ফাইজার মর্মান্তিক মৃত্যু!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সন্তান হারানোর এই বেদনা কি সহ্য করা যায়? হোমনায় এসিল্যান্ডের গাড়িচাপায় নিষ্পাপ ফাইজার মর্মান্তিক মৃত্যু!

স্টাফ রিপোর্টার,হোমনা প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ চত্বরের নরম সকালের আলোটা হঠাৎই স্তব্ধ হয়ে গেল এক হৃদয়বিদারক চিৎকারে। দুই বছরের ফুটফুটে ফাইজা আক্তার মায়ের হাত ধরে যে ছোট্ট মেয়ে একটু আগেই হাসতে হাসতে হেঁটে যাচ্ছিল, মুহূর্তের মধ্যে সে পরিণত হলো নিথর এক দেহে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোমনার টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়িটি দ্রুতগতিতে প্রবেশের সময় চাপা পড়ে যায় ফাইজা। প্রত্যক্ষদর্শীরা বললেন, “সবকিছু এত দ্রুত ঘটল… কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।”মায়ের চোখের সামনে শিশুটি ঢলে পড়তেই ভেঙে পড়েন তিনি। বুকফাটা কান্নায় বারবার বলতে থাকেন,“নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো। গাড়িটা খুব দ্রুত আসছিল…”তার এই আর্তনাদ শুনে উপস্থিত সবাই চোখের পানি আটকে রাখতে পারেননি।ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বরিশালের ওজিরপুর উপজেলার পুটিয়া গ্রামের এই পরিবারের স্বপ্ন আর হাসিতে ভরা দিনগুলো মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এসিল্যান্ড আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। হাসপাতালে এসে শোকাহত বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এসিল্যান্ড। তিনি বলেন,ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে দৌড়ে আসি। এই শিশু আমার সন্তানও হতে পারত… একজন বাবা হিসেবে আমি সর্বোচ্চ আইনি সহায়তা করবো।”টিউলিপ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জানান ফাইজা তার বড় ভাইকে বিদ্যালয়ে দিতে এসেছিল মায়ের সাথে। কে জানত, পরিবারের এই স্বপ্নমাখা সকালটি পরিণত হবে তাদের জীবনের ভয়ানকতম দুঃস্বপ্নে।ফাইজার অপূরণীয় চলে যাওয়া এক নির্মম স্মৃতি হয়ে রইল হোমনার আকাশে। মা–বাবার শূন্য কোলে আজ শুধু নিঃশব্দ কান্না আর এই প্রশ্ন সন্তান হারানোর এই যন্ত্রণা কি কখনো ভুলে থাকা সম্ভব?”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর