1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিচ্ছেন কায়সার কামাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিচ্ছেন কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক।।
তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিচ্ছেন কায়সার কামাল অসহায় বৃদ্ধা বিমলা হাজং ৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তবে তার জীবনে আশার আলো ফোটাতেই নতুন একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের বিমলা হাজং ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালার ছোট্ট কুঁড়েঘর ছিল তার শেষ আশ্রয়। বিষয়টি নজরে আসে ব্যারিস্টার কায়সার কামালের। আর আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে নতুন ঘর প্রদানের উদ্যোগ নেন তিনি।সোমবার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে। ‎জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজং-এর জন্য একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।‎ বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুনস্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, এবং স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর