1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন

নিজস্ব প্রতিবেদক।।

হৃদ্‌রোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল পরিবার। হৃদ্‌যন্ত্রের জটিল সমস্যার কারণে তাঁর অপারেশন ও রিং বসানো প্রয়োজন। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে অসুস্থ মহিউদ্দিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ও ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। রোববার (১৮ অক্টোবর) কুমিল্লায় তিনি মহিউদ্দিনের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই উদ্যোগ অসুস্থ মহিউদ্দিন ও তাঁর পরিবারের মধ্যে আশার সঞ্চার করেছে। অসুস্থ মহিউদ্দিন কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও গাজীপুর গ্রামের বাসিন্দা ওহাব খন্দকারের ছেলে। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর চিকিৎসা নিয়ে পরিবার উদ্বিগ্ন ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর অপারেশন করে হৃদ্‌যন্ত্রে রিং বসানো প্রয়োজন। এ জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের এগিয়ে আসাকে মহিউদ্দিনের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে দেখা হচ্ছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা করার এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।
এ সময় উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মনু, জামায়াতে ইসলামী জগন্নাথপুর ইউনিয়নের আমির ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. জামাল হোসেন, বাংলাদেশ পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি ১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মহিউদ্দিন রিপন, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেনসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অনেক পরিবারের দুর্ভোগ কমানো সম্ভব। মানবিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে সহমর্মিতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হতে পারে।
মহিউদ্দিনের দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর