1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুই নারীর অর্থদণ্ড ও কারাদণ্ড - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোমতী নদীর তীরে বিনোদনমূলক ইফতার পার্টি, পরিবেশ দূষণ নিয়ে প্রশ্ন(?) কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’

কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুই নারীর অর্থদণ্ড ও কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুই নারীর অর্থদণ্ড ও কারাদণ্ড

শাহাদাত কামাল শাকিল।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোসাঃ কামরুন্নাহার (কামু) (৩৫) ও মোসাঃ সরস্বতী (৪৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কামরুন্নাহারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং সরস্বতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর), সদর দক্ষিণ মডেল থানার এসআই জনি কান্তি দে ও এএসআই রুবেল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুয়াগাজী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণসহ দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। আজকের অভিযানে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”এদিকে, এ অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর