1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে! - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Basarili Bahis Yapmanin Ipuclari 1x Bet Platformunda সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান

হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে!

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে ধানের শীষের মনোনয়ন দেন। কুমিল্লার তরুণ প্রজন্ম তাকে বিজয়ী করবে। তরুণদের একচেটিয়া ভোটে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বিজয়ী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কুমিল্লার তরুণরা। সোমবার বিকেলে কুমিল্লা জেলা স্কুল থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এলাকায় তারুণ্যের ভাবনায় GEN–Z 3500 এর আয়োজিত তরুণদের মিছিল ও সমাবেশে এসব কথা বলেন কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় তরুণরা।বক্তব্যে তারা বলেন, কুমিল্লার তরুণরা তারুণ্যকে নিয়ে ভাবনা চিন্তা আছে এমন প্রার্থীকে চায়। তারা সৃষ্টিশীল ও কুমিল্লার কল্যাণমুখী মানুষকে নির্বাচনে চায়। সে ক্ষেত্রে হাজী আমিন উর রশিদ ইয়াসিন এক অনন্য নাম।এ সময় বত্তবে শিক্ষার্থীর আরো বলেন, জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিবাদ সরকার পতনের যে আন্দোলন হয়েছিল প্রত্যেক আন্দোলনে আমরা হাজী আমিন উর রশিদ ইয়াসিন ভাইকে পেয়েছি। তিনি আমাদের আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে দেখতে যেতেন, কারাগারে গেলে পরিবারের খোঁজ রাখতেন, আন্দোলন সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে কুমিল্লার তরুণরা তার প্রতি অভিভূত। তিনি রাজনীতির ঊর্ধ্বেও একজন অনুপ্রেরণার মানুষ। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আন্দোলন সংগ্রাম ও এত ত্যাগ স্বীকার করার পরেও দলটাকে মনোনয়ন দেয়নি। এটা তার জন্য যেমন দুঃখজনক তেমনি কুমিল্লার মানুষের জন্য দুঃখজনক। কারণ কুমিল্লার মানুষ হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বিজয় করার অপেক্ষায় মুখিয়ে ছিল। কুমিল্লার মানুষ জাতীয়তাবাদী দলের এই সিদ্ধান্তে হতাশ। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো কুমিল্লায় হাজী ইয়াছিনের বিকল্প একমাত্র হাজী আছি নিজেই।তারুণ্যের এই ভিন্ন রকম উদ্যোগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ ছাত্রী রিয়ানা বিনতে হাসান, মেহেক রোশন, বাখরাবাদ হাই স্কুল এর ছাএী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল এন্ড কলেজের ছাএী সানজিদা ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. হামজা, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র তাশাউপ আমিন, ইস্পানি স্কুল এন্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র মেহেদী হাসান রবিন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহনা ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর