1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লা নগরীর নেউরা মমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন। কুমিল্লা দেবিদ্বারসহ সড়কে প্রাণ ঝরলো মা-ছেলেসহ ০৯জনের; আহত ২জন! কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ বাণী কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০

ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান!

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান!

হামিদুর রহমান জামিল,নিজস্ব প্রতিবেদক।।

“ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার”— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে।এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে (১০ নভেম্বর ২০২৫) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন’-এর নেতৃত্বে অসহায় পরিবারটির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয়। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।▫️

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর