1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ৫নং পাচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা-এর উপপরিচালক মো. বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত এর নেতৃত্বে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলাম কর্তৃক গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করে।অভিযানে মীর হোসেন ওরফে মিরু (৫০), পিতা মৃত মো. মহর আলী, গ্রাম ছাওয়ালপুর (সফিক মেম্বারের বাড়ি), থানা কোতোয়ালী মডেল, জেলা কুমিল্লা—কে তার নিজ দখলীয় বসতঘর থেকে গ্রেফতার করা হয়।তল্লাশিতে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর