1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঘোলপাশা ইউনিয়নের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার  (২৫ অক্টোবর) সকালে উপজেলার সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোবারক হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক আ. ন. ম বজলুর রহমান।তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এ টি ইও আবুল কাশেমের সভাপতিত্বে ও তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হিরক ও কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও কার্যকরী কমিটির সভাপতি প্রভাষক মো: একরামুল হক।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো: রিয়াজ উদ্দিন মেম্বার, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও আয়কর আইনজীবী আব্দুল হামিদ তালুকদার, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিরনময় দে বাবুল, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউনুল হক রিয়ন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়াজী, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল দত্ত, বিশিষ্ট সমাজ সেবক কলিমুল্লাহ, নাসরুম মিনাল্লা ফাউন্ডেশনের পরিচালক হেলাল মজুমদার, বাবুর্চি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসেন, নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, ধনসারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল জলিল মিয়াজি, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অর্পন পাল, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী তাজমুন নাহার জান্নাত, ফাহাদ বিন আফরোজ, রেজাউল রহিম রাফী, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নিশাত, মো: আবির।অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।উল্লেখ্য, অনুষ্ঠানে ঘোলপাশা ইউনিয়নের মোট ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অর্থিক সহযোগিতা করেন গ্রামবাসী ও অত্র এলাকার প্রবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর