1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না- মুফতি ফয়জুল করীম - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না- মুফতি ফয়জুল করীম

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না- মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না। এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা বারবার হোঁচট খাই, ব্যর্থ হই, কিন্তু শিক্ষা নেই না। একটা গরু যদি একবার চিটা খায়, সে দ্বিতীয়বার খায় না। অথচ আমরা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, কারণ বারবার একই ভুল করি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনী এলাকার বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফয়জুল করীম বলেন, নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিয়েই আমরা সমাজে অন্যায়কে টিকিয়ে রাখি। আমি বলি, সব দোষ জনগণের। যদি জনগণ ঘুষ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো দলের নেতাই দুর্নীতি করতে পারত না। জনগণ চাইলেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।তিনি আরও বলেন, ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি তোমরা গরু-ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও! কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। মনে রেখো, ভোট মানে তোমার ভবিষ্যৎ। আর দেশের অর্থনৈতিক পরিবর্তন তোমাদের হাতেই। জনগণ চাইলে এই শাসনও পরিবর্তন করতে পারে। পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকে।ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বান, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-০৬ আসনের ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিলাল হোসাইন।সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর