1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা পাঁচথুবি কালিকাপুরে আগুনে পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষত - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

কুমিল্লা পাঁচথুবি কালিকাপুরে আগুনে পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লা পাঁচথুবি কালিকাপুরে আগুনে পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মুন্সির বাজারে কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও ৪টি দোকান বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।বৃহস্পতিবার রাত ১২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মুন্সির বাজারে এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ সমিতি ভবনের একটি দোকানে আগুন দেখা যায়।এসময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সমিতি ভবন সহ ৪টি দোকান পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি অনেক পুরনো সমিতি। গতকাল রাতে হঠাৎ একজন আমাকে ফোন দিয়ে বলেন সমিতি ভবনে আগুন লেগেছে তখন আমি দ্রুত বাড়ি থেকে আসে দেখি সবকিছু পুড়ে ছাই। এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে আগুন। নিয়ন্ত্রনে আনেন।তিনি আরও বলেন, কালিকাপুর সার্বিক সমবায় সমিতি ভবন সহ মোট ৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আগুনে পুড়েছে ডেকোরেটর মালামাল, রাইস মিলের মোটর, ইঞ্জিন, সমিতির ফার্নিচার,নগদ টাকা, সমিতি ভবনের টিন, কাঠ,১টি কীটনাশক ঔষধ ও সারের দোকান, ১টি মোদি দোকান,ও ১টি খাবারের ছোট রেস্টুরেন্ট, সহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।কুমিল্লা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর শুনে জরুরি ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর