1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা, খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার. - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা, খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার.

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা, খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার.

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহটি বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।..নিহতের গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কয়েকদিন আগে তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা বাসায় ফিরে খাটের নিচে বেডসিটে মোড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।তানজিনা আরও জানান, তাদের কয়েকজন স্বজনের সঙ্গে অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই কেউ সুযোগ পেয়ে তার মাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর